সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বিএনপি নেতারা লুকিয়ে লুকিয়ে টিকা নিচ্ছেন: তথ্যমন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক
সারা দেশে চলছে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ দলমত নির্বিশেষে টিকা নিচ্ছেন। এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির কোনো কোনো নেতা গোপনে টিকা নিচ্ছেন।

প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘বঙ্গবন্ধু: বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক সভার আয়োজন করে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)।
তিনি এদিন বলেন, আমি অনুরোধ জানাব, আপনারা এভাবে গোপনে লুকিয়ে লুকিয়ে না নিয়ে, জনসম্মুখে যেভাবে কথা বলেন, ঠিক সেভাবে টিকা গ্রহণ করুন। লুকিয়ে লুকিয়ে লজ্জা নিয়ে টিকা নেবেন না। আমরা আপনাদেরও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, ‘ভারতের বিরোধিতা করে বাংলাদেশের উন্নয়ন সম্ভব না। ১৯৭৫ সালে দেশ যখন উল্টোপথে হাঁটা শুরু করল, তখন ভারতের বিরুদ্ধে কথা বলে ভোট নেওয়ার চেষ্টা চালানো হয়েছে। সেই কারণে আমাদের ক্ষতি হয়েছে, এই অঞ্চলের ক্ষতি হয়েছে। দেশে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল আছে, যাদের মূল বিষয় হচ্ছে ভারত বিরোধিতা।’
এই সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক হারুন হাবীব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল খোকন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপি নেতারা লুকিয়ে লুকিয়ে টিকা নিচ্ছেন: তথ্যমন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৩১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১