সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

হ্যাটট্রিক করলেন বিএনপির নজমুল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১ ১৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন ধানের শীষের নজমুল হক সনি। পরপর তিনবার নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করেন নওগাঁ জেলা বিএনপির সাবেক এ সভাপতি। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ২৯ হাজার ২৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নৌকা প্রতীকের নির্মল কৃষ্ণ সাহা পেয়েছেন ২৪ হাজার ৯৪৪ ভোট।

শনিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নি অফিসার মাহমুদ হাসান।

জানা গেছে, ১৯৬৩ সালে নওগাঁ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ১৯৮৯ সালে এটি প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পায়। ১৯৮৭ সালে মূল শহরের সঙ্গে আরও শতাধিক মহল্লাকে অন্তর্ভুক্ত করা হয়। ২০১০ সালে নজমুল হক সনি প্রথম মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৫ দ্বিতীয় এবং ২০২১ সালে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন।

নজমুল হক সনি বলেন, জনগণের ভোটে তিনবারের মতো নির্বাচিত হতে পেরেছি। পৌরবাসীর দোয়া ও সমর্থনের কারণে এটি সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হ্যাটট্রিক করলেন বিএনপির নজমুল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৩৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১