সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বানারীপাড়ায় কাউন্সিলর প্রার্থী এসএম আকবরের বিরুদ্ধে আদালতের রেকর্ড সহকারীর জিডি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ডে

কাউন্সিলর প্রার্থী ও বর্তমান প্যানেল মেয়র এসএম আকবরের বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে বরিশাল

যুগ্ম-জেলা জজ ১ম আদালতের রেকর্ড সহকারী আক্তারুজ্জামান ডলার সাধারণ ডায়েরী করেছেন।

২৭ জানুয়ারী

বুধবার রাতে বানারীপাড়া থানায় এ সাধারণ ডায়েরী করা হয়। এতে

এসএম আকবর ছাড়াও তার ভাতিজা ফজলুল হক সরদার,শাহিন সরদার ও বিপ্লব সরদারসহ ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়। সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে আক্তারুজ্জামান ডলারকে

পিটিয়ে ও কুুুপিয়ে জখম করার অভিযোগে তার স্ত্রী মৌমিতা আলম বন্যা (৩০) বাদী হয়ে ১১ জানুয়ারি বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলেন ৫নং ওয়ার্ডের কাউন্্সিলর ও প্যনেল মেয়র এসএম আকবর সরদার তার ভাতিজা মো. ফজলুল হক সরদার, মো. শাহিন সরদার ও বিপ্লব সরদার এছাড়াও আরও ৩/৪ জনকে ওই মামলায় অজ্ঞাতনামা আসামী করা হয়।

মামলা সূত্রে জানাগেছে ১০ জানুয়ারি রবিবার বিকেল ৫ টার সময় বাদীর স্বামী ডলার তার কর্মস্থল বরিশাল আদালত হতে বানারীপাড়ার উদ্দেশ্যে আসার পথে পৌর শহরের ৫ নং ওয়ার্ডের কুন্দিহার বায়তুল আমান সড়কের ব্রিজের সামনে সন্ধ্যা ৬ টার দিকে পৌছা মাত্র আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় দাঁ, লোহার রড ও লাঠি সোটা নিয়ে বাদীর স্বামীর পথরোধ করে বিভিন্ন বিষয়াদি নিয়ে তর্ক-বিতর্ক করার এক পর্যায়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। কাউন্সিলর এস এম আকবর তার হাতে থাকা দাঁ দিয়ে আহতের মাথা লক্ষ করে কোপ দিলে তার মাথা কেটে যায় বলেও বাদী তার এজাহারে উল্লেখ করেন।

এছাড়াও মামলায় উল্লেখ করা হয় আহতের পকেট থেকে নগদ ৫ হাজার ৫ শত টাকা জোর পূর্বব ভাবে নিয়ে যায়। ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন যার মূল্য ৭০ হাজার টাকা, একটি আইফোন যাহার মূল্য ৭০ হাজার টাকা ও ১০ হাজার টাকা মূল্যের একটি ঘড়িও নিয়ে যায়।

এ সময় রেকর্ড সহকারী ডলারের ডাকচিৎকারে স্বাক্ষীসহ আশেপাশের লোকজন এগিয়ে আসলে উল্লেখিত আসামীরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকী দিয়ে ঢাকা-মেট্টো-গ-১৭৬৩০১ নম্বরের একটি প্রাইভেট কার যোগে দ্রুত স্থান ত্যাগ করেন। গুরুতর আহত অবস্থায় ডলারকে প্রথমে বানারীপাড়া ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এসএম আকবর ও তার ভাতিজাদেন সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের বিচারের দাবীতে ছাত্রবন্ধন ফোরাম পৌর শহরে পোষ্টার ও ব্যানার সাঁটায়।

২০ জানুয়ারী প্যানেল মেয়র এসএম আকবরসহ মামলার অপর আসামীরা হাইকোর্ট থেকে ৬ মাসের অন্তবর্তিকালীন জামিন নেন। জামিনে এলাকায় ফিরে ২৬ জানুয়ারী বিকালে আসামীরা ডলারের বাড়িতে গিয়ে ও পথের মধ্যে সাক্ষীদের পেয়ে আগামী ৭দিনের মধ্যে মামলা তুলে না নিলে হাত-পায়ের রগ কেটে ফেলাসহ প্রাণনাশের হুমকি দেয় এবং লোকজন দিয়ে তার বিরুদ্ধে সাঁটানো পোষ্টার ও ব্যানার ছিড়ে ফেলা হয়।

ফলে জীবনের নিরাপত্তা চেয়ে বানারীপাড়া থানায় ২৭ জানুয়ারী রাতে এ সাধারণ ডায়েরী করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় কাউন্সিলর প্রার্থী এসএম আকবরের বিরুদ্ধে আদালতের রেকর্ড সহকারীর জিডি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১