সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

পদত্যাগপত্র নিয়ে গিয়েও ধর্ষণ থেকে রেহাই পাননি নারীকর্মী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১ ২৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
রাজধানীর বানানীর সুইফট ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকরি করতেন এক নারী (৩৮) । চাকরিতে যোগদানের পর থেকে কোম্পানির পরিচালক জহুরুল ইসলাম তাকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। বিভিন্ন সময়ে তিনি ওই নারীর সঙ্গে যৌন সম্পর্কের চেষ্টা করেন। ভুক্তভোগী নারী রাজি না হলে তাকে চাকরিচ্যুত করার হুমকি দেন কোম্পানির পরিচালক।

একপর্যায়ে চাকরি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন ওই নারী। গত ৩১ ডিসেম্বর তিনি পদত্যাগপত্র নিয়ে যান জহুরুলের অফিসে। অফিসে কেউ না থাকায় জোরপূর্বক তাকে ধর্ষণ করেন জহুরুল। এ ঘটনায় গত সোমবার (১৮ জানুয়ারি) ঢাকার ৯নং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে জহুরুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।

আদালত মামলাটি উত্তরা পশ্চিম থানাকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। এরপর মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাজধানীর পল্লবী থানা এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার (২০ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম আদালতে জহুরুলকে হাজির করা হয়। জহুরুলকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কুমার দাস।

অপরদিকে আসামির আইনজীবী তার জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে দেয়া প্রতিবেদনে মামলার তদন্ত কর্মকর্তা সুমন কুমার দাস উল্লেখ করেন, ২০১৮ সালের ১০ আগস্ট মামলার বাদীর সঙ্গে আসামি জহুরুল ইসলামের পরিচয় হয়। পরিচয়ের সূত্রে জহুরুল বাদীকে তার কোম্পানিতে চাকরির প্রস্তাব দেয়। ২০১৮ সালের ২৬ আগস্ট আসামি জহুরুল বাদীকে সুইফট ডেলপমেন্ট কোম্পানির নিয়োগপত্র প্রদান করেন।

২০১৮ সালের ৫ অক্টোবর ভুক্তভোগী নারী আসামি জহুরুলের পরিচালনাধীন সুইফট ডেভেলপমেন্ট কোম্পানিতে যোগদান করেন। চাকরিরত অবস্থায় আসামি জহুরুল বাদীল সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। বাদী রাজি না হওয়ায় তাকে চাকরিচ্যুত করার হুমকি দেন। পরবর্তীতে বাদী আসামি জহুরুলের কোম্পানিতে চাকরি না করার সিদ্ধান্ত নেন। এরপর গত বছরের ৩১ ডিসেম্বর সকাল ৯টার দিকে পদত্যাগপত্র জমা দিতে অফিসে যান ভুক্তভোগী নারী। জহুরুল তার অফিসের বিশ্রামকক্ষে বাদীকে জোরপূর্বক টেনেহিঁচড়ে নিয়ে ধর্ষণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদত্যাগপত্র নিয়ে গিয়েও ধর্ষণ থেকে রেহাই পাননি নারীকর্মী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১