সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে উল্টে গেল ফায়ার সার্ভিসের গাড়ি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১ ১৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
রাজশাহীতে মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে মহাসড়কে উল্টে গেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি গাড়ি।

এতে ফায়ার সার্ভিসের গাড়িচালক গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আরও চারজন। এছাড়া মোটরসাইকেলের চালকও আহত হয়েছেন।

বুধবার (২০ জানুয়ারি) সকালে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ পালপাড়া ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে গাড়িটি পুঠিয়া উপজেলার বেলপুকুর যাচ্ছিল। খবর এসেছিল- সেখানে দুর্ঘটনা ঘটেছে। তবে উদ্ধারকাজে ঘটনাস্থল যাওয়ার আগেই রাজশাহী-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় পড়ে ফায়ার সার্ভিসের গাড়িটি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ লিডার মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধারের জন্য গাড়িটি যেহেতু যাচ্ছিল, তাই গতি বেশি ছিল। সাইরেনও বাজছিল। হঠাৎ রাস্তার বামপাশ থেকে একটি মোটরসাইকেল সড়কে উঠে ফায়ার সার্ভিসের গাড়িতে ধাক্কা দেয়।

মোটরসাইকেলটিকে বাঁচানোর চেষ্টা করে ফায়ার সার্ভিসের গাড়ি। কিন্তু গতি বেশি থাকার সময় ব্রেক করার কারণে গাড়িটি সড়কে উল্টে যায়।

এতে চালক সজিব হোসেন গুরুতর আহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের চালকও। তাকেও রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের আরও চারজন কর্মী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে উল্টে গেল ফায়ার সার্ভিসের গাড়ি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১