সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় ছাত্রদল নেতা গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১ ১৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় চাঁদপুরের হাইমচরে ছাত্রদল নেতা জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে হাইমচর উপজেলা সদরের আলগীবাজার থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

এর আগে গত রোববার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করেন জহিরুল ইসলাম।
ফেসবুকে স্থানীয় ছাত্রদল নেতা জহিরুল ইসলাম লিখেছেন, ‘জাতীয় শ্রেষ্ঠ চোরের খেতাব পেতে যাচ্ছে হযরত শেখ হাসিনা’

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে এমন কটূক্তি করায় স্থানীয় সাধারণ জনগণ তাৎক্ষণিক এর প্রতিবাদ করে। পরে পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান গাজীর ছেলে সুলতান আহমেদ গাজী বাদী হয়ে হাইমচর থানায় জহিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা গেছে, উপজেলার ছোট লক্ষীপুর গ্রামের বাসিন্দা শহিদুল্লাহ গাজীর ছেলে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং হাইমচর শাখার ম্যানেজার ও উপজেলা ছাত্রদল নেতা জহিরুল ইসলাম নিজ ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করেন। এই নিয়ে স্থানীয়ভাবে তোলপাড় শুরু হয়।
হাইমচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তি করার দায়ে জহিরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) আদালতে প্রেরণসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, তার রিমান্ডের আবেদন করে এর সঙ্গে অন্যরা জড়িত কিনা জিজ্ঞাসাবাদের মাধ্যমে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় ছাত্রদল নেতা গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১