সংবাদ শিরোনাম ::
বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ ইসরত হোসেন কচি তালুকদারের নেতৃত্বে বাবুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর শিক্ষিকা সেলিনা আক্তার বরখাস্ত বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী হা-ডু-ডু আয়োজন সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

বিয়ে না করে বেঁচে গেছি: সালমান খান। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ ২৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক
বলিউড সুপারস্টার সালমান ৫৫ বছর পা দিয়েছেন গত ২৭ ডিসেম্বর। এখনও বিয়ে করেননি তিনি। বিয়ে নিয়ে তার ভক্তদের আক্ষেপ থাকলেও বিন্দুমাত্র আফসোস নেই এ অভিনেতার। রিয়েলিটি শো বিগ বসের একটি আসরে এমনটাই জানান সাল্লু ভাই।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’র মঞ্চে অভিনেত্রী কাজল সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে জানতে চান। জীবনে কি এমন কোনো মহিলা আছেন, যাকে ভালো লাগলেও খুলে বলেননি? উত্তরে সালমান খান বলেন, একটি মেয়েকে আমার খুব ভালো লাগত। কিন্তু কখনো প্রেমের প্রস্তাব দেওয়া হয়নি। আমার তিন বন্ধু ওই মেয়ের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করেছিল। কিন্তু পরে জানতে পারি, মেয়েটি আমাকেই পছন্দ করত।
হাসতে হাসতে সালমান খান আরও বলেন, বিয়ে না করে এক প্রকার বেঁচে গেছি। না হলে এতদিনে দাদু হয়ে যেতাম। ১৫-২০ বছর আগে মেয়েটির সঙ্গে দেখা হয়েছিল। ততদিনে ও দাদী হয়ে গেছে।

এদিকে, ‘অন্তিম’ সিনেমার চিত্রায়ণ শেষ করেছেন সালমান খান। সিনেমায় তার একটি লুক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে আয়ূষ শর্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সালমান।
সিনেমার পাশাপাশি রিয়েলিটি শো বিগ বসের এবারের আসরও উপস্থাপনা করছেন সালমান খান। মহারাষ্ট্রের গোরেগাঁওতে চলছে বিগ বস ১৪-র শুটিং। সপ্তাহের একদিন এ শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। করোনার নিয়ম মেনেই শুটিং করছেন এ অভিনেতা। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ে না করে বেঁচে গেছি: সালমান খান। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১