সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

ধর্ষণ মামলা মীমাংসার জন্য ডেকে নিয়ে আবারও ‘ধর্ষণ’, গ্রেফতার ২। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১ ১৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
শরীয়তপুরের নড়িয়ায় বেতের ঝোপে নিয়ে ৩১ বছর বয়সের এক নারীকে দল বেধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (১৫ জানুয়ারি) ভোরে মামলার ২ ও ৩নং আসামিকে গ্রেফতার করেছে নড়িয়া থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের মালতকান্দি গ্রামের বকসু ফকিরের ছেলে শুভ ফকির (২৫) ও আজিজুল কাজির ছেলে আরিফ কাজি (২৪)। মামলার ১নং আসামি পলাতক রয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে নড়িয়া থানায় মামলা করেছে ধর্ষণের শিকার নারী।

মামলার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গত ২৪ অক্টোবর রাজনগর ইউনিয়নের ঠাকুকান্দি গ্রামের মোতালেব মালতের ছেলে রাশেদ মালতের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (ধর্ষণ) মামলা করেন। সেই মামলা উত্তোলন ও মীমাংসার জন্য বর্তমান মামলার প্রধান আসামি বিল্লাল কাজি (৩৫) মাঝে মধ্যেই তাকে ফোন দিতেন।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিল্লাল কাজি ভুক্তভোগী নারীকে ফোন করে রাজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলীউজ্জামান মীর মালত ও তার ছেলে সজিব মীর মালতের উপস্থিতিতে রাশেদ মালতের সঙ্গে বিয়ে পড়ানোর কথা বলেন। বিয়ের আশ্বাসে বিকেল ৫টার দিকে তিনি রাশেদ মালতের বাড়ি গিয়ে অপেক্ষা করেন। তবে চেয়ারম্যান ও তার ছেলে এলাকায় না থাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে রাস্তায় নিয়ে আসে। এ সময় বিল্লাল, আরিফ ও শুভসহ অজ্ঞাত তিনজন তাকে বাড়ির পূর্বপাশের বেতের ঝোপে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

নড়িয়া থানার ওসি মো. হাফিজুর রহমান জানায়, বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার স্বামী পরিত্যক্তা ওই নারী তিনজনকে আসামি করে মামলা করেন। মামলার ২ ও ৩নং আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। রিপোর্টের জন্য মেয়েটিকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে মেডিকেল পরীক্ষা সম্পূর্ণ করানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধর্ষণ মামলা মীমাংসার জন্য ডেকে নিয়ে আবারও ‘ধর্ষণ’, গ্রেফতার ২। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১