সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ব্রিটিশ তরুণীকে ধর্ষণ, বাংলাদেশির ৬ বছরের কারাদণ্ড। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ব্রিটেনে এক নারীকে (১৯) ধর্ষণের অপরাধে এক বাংলাদেশিকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। অভিযুক্ত ব্যক্তির নাম মুহিব উদ্দিন (৩১)।

বুধবার (১৩ জানুয়ারি) তাকে এ সাজা দেয়া হয়।

জানা যায়, ২০১৬ সালে যুক্তরাজ্যে যান মুহিব। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি পোর্টসমাউথ এলাকার একটি কাবাবের দোকানে কাজ করতেন।

গত বছরের ২৯ আগস্ট সাউথসির ক্লারেন্ডন রোড এলাকায় মুহিব ১৯ বছরের এক তরুণীর ওপর আক্রমণ চালান এবং তাকে ধর্ষণ করেন।

ওই তরুণীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে মুহিব পালিয়ে যান। পরে তাকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

পরে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মুহিবকে শনাক্তের পর গ্রেফতার করা হয়। গত ১০ নভেম্বর তিনি আদালতে দোষ স্বীকার করেন।

ব্রিটিশ পুলিশের জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা ডিটেকটিভ ইন্সপেক্টর এমা ক্রুট বলেন, ‘মুহিবের সাজায় নির্যাতিত নারী ন্যায়বিচার পেয়েছেন, এটা আমাদের জন্য স্বস্তির।’

আদালতের আদেশ অনুযায়ী, মুহিব আজীবনের জন্য ‘যৌন অপরাধী’ হিসেবে চিহ্নিত হবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রিটিশ তরুণীকে ধর্ষণ, বাংলাদেশির ৬ বছরের কারাদণ্ড। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১