সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ার কুটিয়াল আন্দোলন ও ওয়ার্কার্স পার্টির সাবেক নেতা মধুচাক কনফেকশনারীর স্বত্ত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা মো. ফরহাদ হোসেন (৭৫) ঢাকার বাসাবোর বাসায় রোববার ভোর রাত ৪টার দিকে অসুস্থ হয়ে পড়লে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন(ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,চার ছেলে,এক মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ আসর বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে প্রথম ও বাদ মাগরিব চাখার ইউনিয়নের চিরাপাড়া গ্রামের আদনান হাফেজিয়া মাদরাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে ওই গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত শারমিনসহ জনপ্রতিনিধি, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১