সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

করোনার ভয়ে একাই বুকিং দিলেন পুরো ফ্লাইট। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে বাঁচাতে এবার বিমানের সব টিকিট একাই বুকিং দিলেন ইন্দোনেশিয়ার এক ব্যক্তি। নিজের স্ত্রীর সঙ্গে বালি যাওয়ার জন্য তিনি বাটিক এয়ারের সব টিকিট বুকিং দিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে জানা যায়, রিচার্ড মুলজাদি নামে ইন্দোনেশিয়ার জার্কাতার ওই বাসিন্দা নিজের স্ত্রীর সঙ্গে বালি যাওয়ার জন্য ‘বাটিক এয়ার’ বিমানসংস্থার একটি বিমানের সব টিকিট একাই কিনেছেন। দেশটির গণমাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও এ কথা জানিয়েছেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘আমরা চেয়েছিলাম, শুধু দু’জনই যেন বিমানে যাতায়াত করি। সেজন্য বিমানের যতগুলো সম্ভব টিকিট কেটে নিয়েছি। প্রাইভেট বিমান ভাড়া করার থেকে এতে অনেক কম অর্থ খরচ হয়।’ অবশ্য এর জন্য মুলজাদির ঠিক কত অর্থ ব্যয় করেছেন তা জানাননি তিনি।

গণমাধ্যমের বরাত দিয়ে বাটিক এয়ার জানিয়েছে, ‘বিমানে আর কোনো যাত্রী ছিল না। ওই দম্পতি নিজেদের নামেই টিকিট কেটেছেন। অনেকেই আবার মনে করছেন, আসলে অন্য নামে হয়তো বাকি টিকিটগুলো কেটেছেন মুলজাদি।’

এই খবর সামনে আসতেই অনেকেই মুলজাদির এই কর্মকাণ্ডে অবাক হয়েছেন। যদিও এই প্রথম নয়, এর আগেও একবার খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। নিজের পোষা কুকুরের জন্মদিনে তাকে একটি গাড়ি উপহার দিয়েছিলেন। সেটার নম্বর প্লেটে খোদাই করা ছিল ওই কুকুরের জন্মদিনের তারিখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনার ভয়ে একাই বুকিং দিলেন পুরো ফ্লাইট। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৩০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১