সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

গভীর রাতে কম্বল নিয়ে হাজির ডিআইজি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: কনকনে শীত আর হিমেল হাওয়ায় কাহিল হয়ে পড়েছেন বরিশালের হতদরিদ্র মানুষগুলো। আর এইসব অসহায় মানুষগুলোর মাঝে গভীর রাতে কম্বল বিতরণ করলেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম-বিপিএম (বার), পিপিএম।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বরিশাল নদীবন্দর (লঞ্চঘাট) এবং নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস স্ট্যান্ডসহ বিভিন্ন সড়কের পাশে দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
কনকনে শীতের রাতে একটা কম্বল পেয়ে খুশি যেনো আর ধরে না এসব মানুষদের। কম্বল বিতরণকালে ডিআইজি তাদের খোঁজখবর নেন ও কুশল বিনিময় করেন।

কম্বল পেয়ে ৭০ বছরের এক বৃদ্ধ বলেন, শীত পড়ছে খুব, গরীব মানুষ গরম কাপড় কিনতে পারিনি এবার। আজ পুলিশের এক অফিসার এসে আমাকে একটা কম্বল দিলো। আল্লাহ উনার ভাল করবে। এখন আমার আর ঠাণ্ডা লাগছে না।
ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেন, দিন দিন শীতের প্রকাপ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নদী কূলবর্তী এলাকায় শীতের প্রকোপ আরো ভয়াবহ। দরিদ্র ও অসহায় শীতার্তদের কষ্টের কথা ভেবে গভীর রাতে কম্বল দিতে এসেছি।
কম্বল বিতরণের সময় বরিশাল রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গভীর রাতে কম্বল নিয়ে হাজির ডিআইজি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৩৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০