সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

অনলাইনে ধর্ষণের হুমকি কঙ্গনাকে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ভারতের কৃষক আন্দোলন নিয়ে আবারো তোপ দাগলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। কঙ্গনার দাবি, ‘‘আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন ওঠে বারবার। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া ও দিলজিৎ দোশাঞ্জের মতো মানুষের দিকে আঙুল তোলা হয় না কেন? আমি চাই, তাদের উদ্দেশ্য ও নীতি সম্পর্কে প্রশ্ন করা হোক এবার। জয় হিন্দ!’’

কৃষক আন্দোলন নিয়ে গত তিন-চার সপ্তাহ ধরে উত্তাল দেশ। নয়া কৃষি আইনের বিরুদ্ধে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা দিল্লির রাস্তায় ভিড় করেছেন। পঞ্জাব ও মুম্বাইয়ের তারকাদের একাংশ কৃষকদের সমর্থনে এগিয়ে এসেছেন। সেই প্রতিবাদকেই ‘দেশদ্রোহী’ কার্যকলাপ বলে দাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তার পর থেকে বার বার নেট দুনিয়ায় কটাক্ষ বিনিময় চলেছে দিলজিৎ ও কঙ্গনার মধ্যে। সেই বিষয়ে ফের শনিবার মুখ খুললেন ‘কুইন’ রানাউত।

ভিডিয়োয় তার বক্তব্য, ‘‘সন্ত্রাসবাদীরা এই আন্দোলনটিকে নিজেদের আওতায় নিয়ে আসার চেষ্টা করছে। আর সেটা আপনারা হতে দিচ্ছেন কী ভাবে? তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই আমার। কারণ আমি জানি, তারা চায়, এই দেশটা ছিন্নভিন্ন হয়ে যাক। দেশের সরল কৃষকরা কেন এটা হতে দিচ্ছেন, সেটা ভেবেই অবাক হচ্ছি। আপনাদের কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে, এই আন্দোলন নিয়ে কথা বলব। আমি চেয়েছিলাম, কৃষক আন্দোলনের আসল উদ্দেশ্য যত দিন না সামনে আসছে, আমি কিছু বলব না। ঠিক যেমনটা শাহিনবাগের ক্ষেত্রে আমরা দেখেছি। কিন্তু গত ১০-১২ দিন ধরে অনলাইনে আমি যে পরিমাণ ধর্ষণের হুমকি পাচ্ছি, তাতে আমি স্থির করেছি, এই বিষয়ে কিছু প্রশ্ন নিয়ে হাজির হওয়া উচিত।’’ আর তাঁর মূল প্রশ্ন এটাই, কেন প্রিয়াঙ্কা চোপড়া ও দিলজিৎ দোশাঞ্জের দিকে আঙুল তোলা হচ্ছে না? কেন বার বার তাঁকেই প্রশ্ন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অনলাইনে ধর্ষণের হুমকি কঙ্গনাকে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৫২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০