সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

গাধার মল দিয়ে বানানো হচ্ছে গুঁড়ো মশলা! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
গাধার মল, অ্যাসিড আর বিষাক্ত কৃত্রিম রঙ দিয়ে তৈরি করা হচ্ছে গুঁড়ো মশলা। প্যাকেট করা তা বাজারে বিক্রি করা হচ্ছে জিরে, ধনে এবং শুকনো লঙ্কার গুঁড়ো হিসেবে।

এমনই এক কারখানার হদিস মিলেছে ভারতের উত্তরপ্রদেশের হাথরস এলাকায়। সেখানে অভিযান চালিয়ে পুলিশ প্রায় ৩০০ কেজি নকল গুঁড়ো মশলা উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে কারখানার মালিক অনুপ ভারসেনিকে।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই এই ভেজালের কারবার চালিয়ে আসছিলেন অনুপ। তিনি আবার ‘হিন্দু যুব বাহিনী’ নামে একটি সংগঠনের স্থানীয় নেতা। ২০০২ সালে এই বাহিনী গঠন করেছিলেন সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে হাথরসের নবিপুর এলাকার ওই কারখানাটিতে গভীর রাতে অভিযান চালায় উত্তরপ্রদেশ পুলিশের একটি বিশেষ দল। তখনও ওই সব ভেজাল মশলা তৈরি হচ্ছিল। উদ্ধার হয় লঙ্কা, ধনে, গরম মশলা, হলুদের মতো গুঁড়ো মশলা। সেগুলি তৈরি হচ্ছিল গাধার মল, রাসায়নিক রঙ, অ্যাসিডের মতো বিষাক্ত পদার্থ দিয়ে।
প্রায় ৩০০ কেজি মশলার মধ্যে থেকে ২৭টি নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।
অন্য দিকে অনুপকে আদালতে তোলা হলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পুলিশ জানিয়েছে, খাদ্য নিরাপত্তা ও গুণমান আইনে মামলা দায়ের হয়েছে অনুপের বিরুদ্ধে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাধার মল দিয়ে বানানো হচ্ছে গুঁড়ো মশলা! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০