সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বন্ধুকে মাদকের মাধ্যমে অজ্ঞান করে তার স্ত্রীকে ধর্ষণ করলেন কর্নেল! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০ ২৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নিজ বন্ধুকে মাদক খাইয়ে অজ্ঞান করে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভারতীয় সেনাবাহিনীর কৃষ্ণ নামে এক কর্নেলের বিরুদ্ধে। ধর্ষণে বাধা দিলে তিনি ওই নারীকে মারধরও করেন। অভিযুক্ত কর্নেল কৃষ্ণ কানপুরে কর্মরত।

শনিবার (১২ ডিসেম্বর) সেখানকার অফিসার্স মেসেই এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে কর্নেল কৃষ্ণ আত্মগোপন করেছেন বলে জানা গেছে।

এদিকে অভিযুক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয় ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতনের শিকার নারীর স্বামী। ইতোমধ্যে তার খোঁজে অভিযানে নেমেছে দেশটির পুলিশ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার নারী একজন রাশিয়ান নাগরিক। বৈবাহিক সূত্রে তিনি ১০ বছর ধরে ভারতে আছেন।

পুলিশকে ওই নারী জানান, কর্নেল কৃষ্ণের কবল থেকে কোনোমতে পালিয়ে নিজেকে রক্ষা করেন তিনি। তারপর হাসপাতালে গিয়ে বিষয়টি সবাইকে জানান। বিষয়টি জানাজানি হওয়ার পরেই কৃষ্ণকে ডেকে সবার সামনে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অভিযোগ স্বীকার করেন।

জানা গেছে, পদোন্নতি পেয়ে কর্নেল হওয়ার পর ঘটনার দিন পার্টি দিয়েছিলেন অভিযুক্ত সেনা কর্মকর্তা। অভিযোগকারীর দাবি, সেখানেই সস্ত্রীক তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ওই কর্নেল।

ওই নারীর স্বামীর অভিযোগ, পার্টিতে দেয়া পানীয় খাওয়ার পর তিনি বেহুঁশ হয়ে পড়েন। সেই সুযোগেই তার স্ত্রীকে ধর্ষণ করেন কর্নেল কৃষ্ণ।

এদিকে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় কর্নেল কৃষ্ণের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বন্ধুকে মাদকের মাধ্যমে অজ্ঞান করে তার স্ত্রীকে ধর্ষণ করলেন কর্নেল! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০