সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

ভুয়া এ ডি সি পুলিশের হাতে গ্রেফতার : আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০ ২১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বগুড়ায় ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুর পৌনে ১২ টার দিকে শহরের তিব্বতের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বগুড়ার সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন দৈনিক প্রতিদিন খবর কে জানান । গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইসতিয়াক মাহমুদ অভি (২৪)। তার বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পাঁচথিতা গ্রামে। বর্তমানে তিনি বগুড়া সদরের সুলতানগঞ্জ এলাকায় থাকেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভি তিব্বতের মোড় সোনা মিয়া মোড় এলাকায় প্রতারণার উদ্দেশে ঘোরাফেরা করছিলেন। এমন সংবাদ পাওয়ার পর পুলিশ কর্মকর্তা সোহেল রানা সেখানে যান। পরে তাকে দেখে অভি আজেবাজে কথা বলতে থাকেন। এক পর্যায়ে প্রশ্ন করলে অভি নিজেকে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক দাবি করেন। এ সময় তার কাছে থাকা অতিরিক্ত জেলা প্রশাসকের পরিচয়পত্রও দেখান। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে এক সময় অভি স্বীকার করেন তিনি আসলে অতিরিক্ত জেলা প্রশাসক নন। তিনি আসলে প্রতারণার জন্য পরিচয়পত্র তৈরি করেছেন। এরপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

বগুড়ার সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, অভির বিরুদ্ধে বগুড়া সদর থানায় পেনাল কোড আইনের ১৭০/৪২০ ধারায় মামলা করা হয়েছে। বিকেলে তাকে আদালতে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভুয়া এ ডি সি পুলিশের হাতে গ্রেফতার : আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৫১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০