সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ব্যস্ত হাইওয়েতে প্লেনের জরুরি অবতরণ (ভিডিও)

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০ ১৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ব্যস্ত হাইওয়েতে নিয়ম মেনেই চলছিল গাড়ি কিন্তু হঠাৎ করেই সেই হাইওয়েতে একটি বিমান অবতরণ করে। অবতরণের পর বিমানটি কয়েক মিটার পর্যন্ত চলতে থাকে ওই হাইওয়েতে। আর অবাক করা সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। অবতরণের পর একটি গাড়ির সঙ্গে বিমানটির ধাক্কা লাগতে দেখা যায় ওই ভিডিওতে। তবে জানা গেছে, ওই ঘটনায় কেউ আহত হয়নি।

বিবিসির এক প্রতিবেদনে জানায়, ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে। সিঙ্গেল ইঞ্জিনবিশিষ্ট বিমানটি হাইওয়েতে জরুরি অবতরণ করেছিল এবং কিছুটা দূরত্ব পর্যন্ত চালাতেও দেখা গেছে।
অবতরণের ঘটনা ক্যামেরায় ধরা পড়ে, যা পরে মিনেসোটা পরিবহন দফতর টুইট করে জানায়, ‘সত্য! একটি বিমান হাইওয়েতে অবতরণ করেছে।’

ভিডিওতে দেখা যায়, বিমানটি অবতরণের পর যখন মহাসড়কে চলছে, তখন একটি গাড়ি দ্রুতগতিতে ছুটে যাচ্ছে। তারপর চলন্ত বিমানটির সঙ্গে ওই গাড়িটির সংঘর্ষ হয়। তবে এই দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি এবং তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্যস্ত হাইওয়েতে প্লেনের জরুরি অবতরণ (ভিডিও)

আপডেট সময় : ০৬:৪৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০