সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

স্ত্রীকে খুন করে পাশে বসে ভিডিও গেমে মগ্ন স্বামী! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০ ২০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পাশেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন স্ত্রী। মেঝে ভেসে যাচ্ছে রক্তে। নির্বিকার স্বামী পাশে বসেই গভীর মগ্ন মোবাইলে গেম খেলায়। সোমবার ভারতের যোধপুরের বিজেএস কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে স্ত্রী শিব কানওয়ারের সঙ্গে তার স্বামী বিক্রম সিংহের ঝগড়া হয়। প্রায়ই এই দম্পতির মধ্যে ঝগড়া লেগে থাকত। অশান্তির আঁচ পেতেন প্রতিবেশীরাও। রবিবার সেই ঝামেলাই চরমে ওঠে।

পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন দেখতে পায়, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন ওই নারী। তার স্বামী নির্বিকার চিত্তে, স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করার বদলে পাশে বসে মোবাইলে ভিডিও গেম খেলছে। পুলিশ পৌঁছেই ঘটনাস্থল থেকে শিব কানওয়ারকে হাসপাতালে স্থানান্তরিত করে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে যাওয়ার পর দৃশ্য দেখে অবাক হয়েছিলেন সকলেই। সম্ভবত কাঁচি দিয়ে একাধিকবার স্ত্রীকে আঘাত করে স্বামী। আসলে স্ত্রী শিব ছিলেন সংসারের একমাত্র উপার্জনকারী। তিনি সেলাই করে সংসার চালাতেন। স্বামী বিশেষ কোনও কাজকর্ম করত না।

সেই নিয়ে সবসময়ই অশান্তি লেগে থাকত। রবিবার অশান্তি চরমে ওঠায় স্বামী ধারালো কাঁচি নিয়ে চড়াও হয় স্ত্রীয়ের উপর।
এ ঘটনার সময় এই দম্পতির দুই সন্তান ঘটনাস্থলে ছিল না। পরে তাদের উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীকে খুন করে পাশে বসে ভিডিও গেমে মগ্ন স্বামী! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০