সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সেদিন মেয়েকে বলি, আমরা ভারতীয় আমাদের কোনও ধর্ম নেই : শাহরুখ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০ ১৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

এবার হিন্দু-মুসলিম বিতর্ক নিয়ে মুখ খুললেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। শনিবার এক রিয়েলিটি শোতে তাকে জিজ্ঞাসা করা হয়, বাড়িতে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হয় কিনা। শাহরুখ জবাবে জানান, আজ পর্যন্ত আমরা হিন্দু-মুসলিম নিয়ে কোনও কথাই বলিনি। আমার বউ হিন্দু, আমি নিজে মুসলমান।

আর আমাদের বাচ্চারা ভারতীয়।
তিনি আরও জানান, যখন ওরা স্কুলে পা দেয়, সেখানে একটা ফর্ম ফিলআপ করতে হয়, আপনার ধর্ম কি। সেই সময় যখন আমার মেয়ে খুবই ছোট ছিল, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, বাবা আমাদের ধর্ম কী? সেদিন আমি মেয়ে সুহানাকে বলি আমরা ভারতীয়, এর বাইরে কোনও ধর্ম নেই আমাদের। আর থাকাটাও উচিত নয়।

শাহরুখ আরও জানান, তার বাড়িতে একাধিক উৎসব পালন করা হয়। কোনও নির্দিষ্ট ধর্মের আচার-অনুষ্ঠান নয়। আমার ছেলে-মেয়ের নাম দিয়েছি খুবই চিন্তা-ভাবনা করে। যাতে গোটা ভারতে সকলের সঙ্গে মিলেমিশে যায়।

এখন খান পদবিটা আমার, ওরা চাইলে নাও ব্যবহার করতে পারে।

তিনি আরও জানান, আমি কিন্তু কোনও নির্দিষ্ট ধর্মের ওপর বিশ্বাসী নই, প্রত্যেকদিন নামাজ পড়তে হবে ওইসব আমি করিনা। কিন্তু ইসলামকে মানি, শ্রদ্ধা করি। ইসলামের রীতি-নীতিকে মানি। ইসলাম খুবই পবিত্র ও শৃঙ্খলা পরায়ণ ধর্ম।
উল্লেখ্য, রেমো ডি’সুজার সঙ্গে জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ডান্স প্লাস’-এ গিয়ে শাহরুখ খান এসব কথা বলেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সেদিন মেয়েকে বলি, আমরা ভারতীয় আমাদের কোনও ধর্ম নেই : শাহরুখ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:২৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০