সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

কলাপাড়ায় সস্ত্রীক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার-৫। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ সোমবার ভোররাত ৩টার দিকে জেলার তারিকাটা এলাকার এক বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান শিমু মীর এবং তার স্ত্রী খাইদজা আক্তার এলিজা। এছাড়াও আরো তিনজনকে গ্রেপ্তার হয়েছে, তবে তাদের পরিচয় জানা যায়নি।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা শাহআলমকে হামলার ঘটনায় টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার স্ত্রীসহ পাঁচ জনকে ভোররাত ৩টার দিকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে বিস্তারিত জানাবেন বলেন ওসি।

গত রোববার বিকালে কলাপাড়া উপজেলার চাকামইয়া এলাকার বিসমিল্লাহ নামের ইটভাটার মালিক ও মুক্তিযোদ্ধা মো. শাহ আলমের উপর হামলা হয়।

হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শাহ আলম সাংবাদিকদের জানান, রোববার বিকালে কলাপাড়া উপজেলার চাকামইয়া এলাকার বিসমিল্লাহ নামের তার ইটভাটায় অবস্থান করছিলেন তিনি।

এমন সময় চেয়ারম্যান মশিউর রহমান শিমু মীর এবং তার স্ত্রী খাদিজা আক্তার এলিজার নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১৫ থেকে ২০ জন তার উপর হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় শাহআলমকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কলাপাড়ায় সস্ত্রীক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার-৫। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০