সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

পার্লামেন্টে শূকরের নাড়িভুঁড়ি ছুড়ে প্রতিবাদ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র থেকে শূকরের মাংস আমদানিকে কেন্দ্র করে তাইওয়ানের বিরোধীদলের সদস্যরা পার্লামেন্টে শূকরের নাড়িভুঁড়ি ছুড়ে ফেলেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

বিরোধীদের অভিযোগ, যুক্তরাষ্ট্র থেকে যে শূকরের মাংস আমদানির অনুমতি দেওয়া হয়েছে তাতে র‌্যাক্টোপামিন রয়েছে। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় তাইওয়ানের সাবেক সরকার ও ইউরোপীয় ইউনিয়ন এই উপাদানযুক্ত মাংস আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল। অবশ্য বর্তমান ক্ষমতাসীন দল অভিযোগ অস্বীকার করেছে এবং তারা এই ইস্যুতে পার্লামেন্টে যুক্তিপূর্ণ বিতর্কের আহ্বান জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, শুক্রবার প্রধানমন্ত্রী সু তিসেং-চ্যাং পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে জবাব দিচ্ছিলেন। এ সময় প্রধান বিরোধীদল কুওমিনতাংয়ের সদস্যরা তাকে লক্ষ্য করে এক বালতি শূকরের নাড়িভুঁড়ি ছুড়ে মারেন। বেশ কয়েকজন সদস্য তাইওয়ান স্টেটবিল্ডিং পার্টির নেতাকে চেন ওপা-উইকে ঘুষিও মারেন।

ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, এটি জঘন্য প্রতিবাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পার্লামেন্টে শূকরের নাড়িভুঁড়ি ছুড়ে প্রতিবাদ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০