সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পাকিস্তানে ধর্ষণের শাস্তি ফাঁসি ও খোজাকরণ অধ্যাদেশ অনুমোদন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
পাকিস্তানে ধর্ষণের শাস্তি ফাঁসি এবং রাসায়ানিক প্রয়োগে খোজাকরণের বিধান রেখে দুটি অধ্যাদেশ অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ। মঙ্গলবার ধর্ষকের কঠোর শাস্তি নিশ্চিতের মাধ্যমে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনায় লাগাম টানতে ধর্ষণের সংজ্ঞায়ও পরিবর্তন আনা হয়েছে। ফাঁসি কিংবা খোঁজাকরণের মতো শাস্তিগুলো প্রকাশ্যে দেওয়া হবে না বলে জানায় দেশটির গণমাধ্যম।

প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠককে এ সিদ্ধান্ত হয়। নতুন এ অধ্যাদেশকে বড়ধরনের সিদ্ধান্ত আখ্যা দিয়েছে সরকার। ধর্ষণের নতুন সংজ্ঞয় ট্রান্সজেন্ডার এবং গণধর্ষণের বিষয় দুটি অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রস্তাবিত আইনে ধর্ষণের শিকার নারীর শরীরে চিকিৎসক দ্বারা বিতর্কিত টু-ফিঙার পরীক্ষা নিষিদ্ধ করা হয়েছে। ওই পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমে নারীর একান্ত প্রত্যঙ্গে আঙুল প্রবেশ করিয়ে তার কোমলতা’ পরীক্ষা করা হয়।

বৈঠকের পর তথ্যমন্ত্রী শিবলি ফারাজ সংবাদ সম্মেলনে বলেন, ধর্ষণের মৌলিক সংজ্ঞায় পরিবর্তন এনে ধর্ষণবিরোধী দুটি অধ্যাদেশে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ। গণধর্ষণের অভিযুক্তদের চরম শাস্তি নিশ্চিতে ফাঁসির সুপারিশ করা হয়েছে।
এক সপ্তাহের মধ্যে অধ্যাদেশ দুটি চূড়ান্ত হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাকিস্তানে ধর্ষণের শাস্তি ফাঁসি ও খোজাকরণ অধ্যাদেশ অনুমোদন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:১৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০