সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

জরিমানা না দেওয়ায় তিন দিনের জেল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ছয় ব্যক্তিকে ৫০০ টাকা করে জরিমানা করেন। তাঁদের মধ্যে এক ব্যক্তি টাকা থাকার পরও জরিমানা দিতে রাজি না হওয়ায় তাঁকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসির আরাফাত এ আদেশ দেন।

প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দিতে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা সৃষ্টিতে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে মঙ্গলবার জগন্নাথপুর পৌর শহরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত উপজেলা সদরের পৌর এলাকার হাসপাতাল পয়েন্ট ও কেশবপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় মাস্ক ব্যবহার না করে অবাধে ঘোরাঘুরি করায় ছয় ব্যক্তিকে ৫০০ টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করেন। এ সময় ৫ জন জরিমানার টাকা পরিশোধ করলেও একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি রুবেল মিয়া (২১) জরিমানার টাকা দিতে অস্বীকার করেন। তবে তাঁর কাছে এ সময় ৫০০ টাকা ছিল।

ইয়াসির আরাফাত বলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ না মানায় তাঁকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জরিমানা না দেওয়ায় তিন দিনের জেল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০