সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

৯৯৯ সেবায় ৩ টি গাড়ী পেলো বগুড়া পুলিশ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরিফুল ইসলাম, বগুড়া প্রতিনিধি: জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর জন্য ৩ টি গাড়ি পেলো বগুড়া জেলা পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় জেলার পুলিশ সুপার কার্যালয়ে গাড়ীগুলো হস্তান্তর করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এই জরুরি হেল্পলাইন নম্বরটি ২০১৭ সালের ১২ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এখান থেকে শুধু পুলিশ নয়, জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবাও পাওয়া যায়। দিনরাত ২৪ ঘণ্টা এই সেবা চালু থাকে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ৯৯৯ নম্বরে ফোন করা হলে প্রশিক্ষিত এজেন্টরা জরুরি ফায়ার সার্ভিস বা পুলিশ কিংবা এ্যাম্বুলেন্স সেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করিয়ে দেন।
বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলা পুলিশের সীমিত যানবাহন কারণে বিভিন্ন সময় জরুরি সেবা দিতে বেগ পেতে হয়। এ কারণে জেলা পুলিশ নিজ¯^ উদ্যোগে তিনটি গাড়ী সংগ্রহ করে ‘৯৯৯’ জরুরি সেবায় সংযুক্ত করেছে। এই গাড়িগুলো জেলার বিভিন্ন এলাকায় ট্রিপল নাইন থেকে আসা কলগুলোকে সেবা প্রদান করবে। ট্রিপল নাইনের জন্য আলাদা গাড়ি বগুড়া জেলাতেই প্রথম চালু করা হলো।
গাড়িগুলো হস্তান্তর শেষে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বলেন, ২০১৭ সালে ট্রিপল নাইন পরিসেবা চালুর পর থেকে বিনা খরচে দেশের সব মানুষ এই সুবিধা পাচ্ছে। বগুড়া জেলা পুলিশকে ৯৯৯ সেবায় যে ৩ টি গাড়ি দেওয়া হলো তার ফলে এই সেবার পরিধি ও মান আরও বৃদ্ধি পাবে। যা সারাদেশের জন্য রোল মডেল হতে পারে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার, আব্দুর রশিদ, সনাতন চক্রবর্তী, মোতাহার হোসেন, গাজীউর রহমান ও সদর সার্কেলের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল আহম্মেদসহ বগুড়া সদর থানার ওসি হুমায়ন কবীর ও ডিবির ওসি আব্দুর রাজ্জাক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৯৯৯ সেবায় ৩ টি গাড়ী পেলো বগুড়া পুলিশ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:২৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০