বগুড়া শেরপুরে আল্লাহকে কটুক্তি করায় পুতুল রাণী নামে ১ যুবতী কে আটক করেছে পুলিশ \
- আপডেট সময় : ০৯:৪১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০ ৩৮৪ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম, বগুড়া প্রতিনিধি: মহান আল্লাহ তায়ালাকে নিয়ে বিভিন্ন অশ্লীল ও কুরুচিপূর্ণ কথা বলার অভিযোগে বগুড়ার শেরপুর উপজেলার মাদ্রাসার ছাত্রী পুতুল রানী (১৪) কে আটক করেছে পুলিশ। ১ নভেম্বর (রবিবার) রাত ৯টায় কালিয়াকৈর থানা পুলিশ তাকে আটক করে। আটককৃত পুতুল রানী শেরপুর উপজেলার বাগড়া চকপোতা গ্রামের সামছুল ইসলাম এর মেয়ে। সন্ধা ৬টায় পুতুল রানী নামের তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহান আল্লাহ তায়ালাকে বিভিন্ন অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় গালি দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এতে এলাকাবাসী দ্রæত এর বিচার দাবী করেন। এরপর শত শত মুসলিম জনতা পুতুলের শাস্তি দাবিতে বাগড়া চকপোতা এলাকায় রাস্তায় বিক্ষোভ মিছিল ও তার বাড়ী ঘেড়াও করে। পরে শেরপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ বিষয়ে পুতুলের বাবা সামছুল ইসলাম বলেন, পুতুল ঢাকায় আছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় তার শাস্তি হওয়া উচিৎ বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানা পুলিশের এসআই সিয়াম জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করা হবে। পুতুল ঢাকায় থাকার কারণে কালিয়াকৈর থানা তাকে আটক করেছে।


























