সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বরগুনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে অজ্ঞান করে স্ত্রীকে ধর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি :: বরগুনার পাথরঘাটা থানার কাকচিড়া ইউনিয়নের মাঝের চরে কোমল পানীয়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাইয়ে অজ্ঞান করে স্ত্রী (২০)-কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণেরর শিকার ঐ গৃহবধূ সোমবার (২৬ অক্টোবর) রাত ৮ টায় বরগুনা এসে তার স্বামী চানমিয়া (৩৫)-কে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নির্যাতিতা গৃহবধূ জানান, মাঝের চরে স্বামীকে নিয়ে তিনি বসবাস করেন। রবিবার (২৫ অক্টোবর) রাত ১০ টার দিকে বিষখালী নদীতে খেয়াপার হয়ে যাবার আগে সুলতান, কামাল ও মজনু তার স্বামীকে পরিকল্পিত ভাবে পানীয়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ালে তার স্বামী অজ্ঞান হয়ে পড়ে। তার স্বামীকে খেয়াঘাটে রেখে ৩ জন তার ঘরে আসে এবং বাকি ২ জনের সহযোগিতায় সুলতান তাকে যৌন নির্যাতন করে। অজ্ঞান অবস্থায় লোকজন তার স্বামীকে বাড়ি নিয়ে আসে।

নির্যাতনের শিকার ওই গৃহবধূ আরও জানায়, সোমবার তার পরিবারের পক্ষ থেকে পাথরঘাটা থানায় অভিযোগ করলে ওসি অভিযোগ না নিয়ে আবার এ ধরণের ঘটনা হলে তাকে জানাতে বলে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়।

ওই গৃহবধূর ভাসুরের স্ত্রী ইরানী বেগম জানান, সোমবার সকাল ১১ টার দিকে দেবরের স্ত্রী ও দেবরকে নিয়ে পাথরঘাটা হাসপাতালে যাই। হাসপাতাল থেকে থানায় যাবার জন্য বললে তারা থানায় গিয়ে অভিযোগ করতে চাইলে ওসি তাদের অভিযোগ নেয়নি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন আহমেদ বলেন, থানায় আমরা লিখিত অভিযোগ দিতে বলেছি। কিন্তু তারা অভিযোগ না দিয়ে চলে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে অজ্ঞান করে স্ত্রীকে ধর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৪২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০