সংবাদ শিরোনাম ::
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালো যুবক! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ ১৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক:: দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে এক নারীকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারিয়েছে মো. নাঈম (৩৫) নামের যুবক। রোববার রাতে স্থানীয় ভাষানচর গ্রামের এক জেলের স্ত্রী ২ সন্তানের জননীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণচেষ্টা করে যুবক। এসময় ২৬ বছর বয়সি নারী ব্লেড দিয়ে যুবকের পুরুষাঙ্গ কেটে দেন। রক্তাক্ত অবস্থায় নাঈমকে উদ্ধার করে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে পাঠানো হয়।
পেশায় মোটরসাইকেল চালক নাঈম রসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভাষানচর গ্রামের আজম আলী সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই সন্তানের জননী নারীর স্বামী নদীতে মাছ শিকার করেন। এবং তিনি স্বামীর পেশার পাশাপাশি নকশি কাঁথা তৈরি করে বিক্রি করেন। নাঈম তার স্বামীর বন্ধু। সেই সুবাদে তাদের বাড়ি যাওয়া-আসা করতেন। তিন মাস ধরে গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন নাঈম। বিষয়টি নিয়ে নাঈমকে বারবার সতর্ক করেছিলেন ওই নারী। কিন্তু তিনি শোনেননি।

রোববার রাত ১২টার দিকে ঘর থেকে বের হয়ে নারী বাথরুমে গেলে ওই সুযোগে ঘরে ঢুকে খাটের নিচে লুকিয়ে থাকে নাঈম। বাথরুম থেকে এসে ঘরের দরজা বন্ধ করে তিনি ঘুমিয়ে পড়লে হঠাৎ মুখ চেপে ধরে জামা-কাপড় ছিঁড়ে ফেলে ধর্ষণের চেষ্টা চালায় নাঈম। একপর্যায়ে উভয়ের সঙ্গে ধস্তাধস্তি লেগে গেলে উপায়ন্ত না পেয়ে ধর্ষণ থেকে বাঁচতে খাটের পাশে থাকা সুই-সুতার বক্স থেকে ব্লেড নিয়ে নাঈমের পুরুষাঙ্গ কেটে দেন নারী। তখন নাঈম ডাক-চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। এবং তাকে হাসপাতালে নিয়ে যায়।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা শোভন কুমার বশাক বলেন, রোববার রাত পৌনে ৩টার দিকে নাঈমকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শশীভূষণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গৃহবধূ। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালো যুবক! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৩৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০