সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

অক্টোবরে বাণিজ্যিক উৎপাদনে যাবে রাশিয়ার ভ্যাকসিন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০ ১৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রাশিয়ার করোনাভাইরাস ভ্যাকসিন যথেষ্ট পরীক্ষিত এবং কার্যকারী। যারা ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতায় হঠাৎ করে পিছিয়ে পড়েছে তারাই এটা নিয়ে সন্দেহে করেছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

রাশিয়ার দাবি অনুযায়ী এটিই পৃথিবীর প্রথম কার্যকরী করোনা ভ্যাকসিন। স্বয়ং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এ দাবি করেন।

রাশিয়ার তৈরি ভ্যাকসিন করোনার বিরুদ্ধে লড়াইয়ে উপযোগী এবং এর তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কিন্তু পুতিনের সেই দাবি মানতে নারাজ বিশ্বের অনেক দেশই। এতদিন ধরে ভ্যাকসিন নিয়ে সাফল্যের দৌড়ে এগিয়ে ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনকা। ছিল মোডার্না, ফাইজারের মতো সংস্থাও।

তাদের টেক্কা দিতেই রাশিয়া তড়িঘড়ি স্পুটনিক-ভি আনার কথা ঘোষণা করেছে বলে দাবি করছেন বহু দেশের বিশেষজ্ঞরা।
তাদের প্রধান অভিযোগ, রাশিয়ার এই করোনা ভ্যাকসিন এখনও মানব ট্রায়ালের সমস্ত ধাপ উত্তীর্ণ হয়নি। তাই এর কার্যকারিতা সংশয়াতীত নয়।

এমনকী বিশ্ব স্বাস্থ্য বলেছে, সুরক্ষা সম্পর্কিত সমস্ত তথ্য কঠোরভাবে পর্যালোচনা করেই ভ্যাকসিনে ছাড়পত্র দেবে তারা। স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এই ভ্যাকসিন এখনও প্রথম পর্যায়ের ট্রায়ালে রয়েছে।

ফেজ টু বা ফাইনাল স্টেজ পরীক্ষা, যেখানে কয়েক হাজার মানুষের উপর ভ্যাকসিন প্রয়োগ করা হয়, তা করা হয়নি বলে অভিযোগ আমেরিকা-ব্রিটেনের মতো দেশের বিশেষজ্ঞদের।
এবার এই সব অভিযোগকারীদের জবাব দিলেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্কো। তিনি বলেন, মনে হচ্ছে আমাদের বিদেশের সহকর্মীরা দেখতে পাচ্ছে প্রতিযোগিতায় তারা রাশিয়ার ভ্যাকসিনের কাছে পিছিয়ে পড়ছেন। আর সে জন্যই ভিত্তিহীন সব অভিযোগ করছেন। ”

মুরাস্কো জানিয়ে দিয়েছেন, করোনা ভ্যাকসিনের প্রথম প্যাকেজ আগামী দুই সপ্তাহের মধ্যেই চলে আসবে। অক্টোবর থেকে শুরু হবে বাণিজ্যিকভাবে এর উৎপাদন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অক্টোবরে বাণিজ্যিক উৎপাদনে যাবে রাশিয়ার ভ্যাকসিন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৫৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০