সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

চীনের সঙ্গে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: সীমান্তে উত্তেজনা কমানোর জন্য আলোচনা চলছেই। ভারত-চীন সীমান্তের কাছে যুদ্ধবিমান দিয়ে মহড়া চালিয়ে যাচ্ছে ভারতীয় বিমান বাহিনী। তাদের দাবি, যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত আছে তারা।
চীনকে ক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে সীমান্তের কাছে অবস্থিত বিমান ঘাঁটি থেকে মাঝে মধ্যেই উড়ে যাচ্ছে সুখোই-৩০ এমকেআই, মিগ-২৯ এসের মতো যুদ্ধবিমান। সামরিক ভূমিকা পালনের জন্য নিজেদের আরও তৈরি করে নিচ্ছে বিমান বাহিনীর সেনারা।
একইসঙ্গে ওই বিমানঘাঁটিতে রাশিয়ার ইলিউশিন-৭৬ আর আন্তোনভ-৩২-এর পাশাপাশি আমেরিকার সি-১৭ আর সি-১৩০ জে-এর মতো পরিবহন বিমানও মজুত আছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা ও সরঞ্জামাদি আনা নেয়া করতে বিমানগুলো ব্যবহার করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভারতীয় বিমান বাহিনীর একজন উইং কমান্ডার এএনআই-কে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ভারতীয় বায়ুসেনা সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। আমরা সমস্ত চ্যালেঞ্জের সন্মুখীন হওয়ার জন্য প্রস্তুত। যুদ্ধে লড়ার জন্য বর্তমান সময়ে বিমান খুব শক্তিশালী একটি ক্ষেত্র ও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

বিমানবাহিনীর প্রস্তুতি সম্পর্কে উইং কমান্ডার বলেন, যেকোনো প্রতিকূলতার মুখোমুখি হওয়ার জন্য আমাদের যাবতীয় লোকবল ও সরঞ্জাম আছে। স্থলভাগে সামরিক অভিযানের সঙ্গে আকাশপথে যেকোনো সাহায্যের জন্য প্রস্তুত অবস্থায় আছেন বিমানবাহিনীর সদস্যরা।’

প্রসঙ্গত, মোদির আচমকা সফরের পর শুক্রবার লাদাখে সেনা সমাবেশ আরও বাড়িয়েছে ভারত। সূত্রের বরাতে সে দেশের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সব মিলিয়ে পূর্ব লাদাখে এই মুহূর্তে ভারতের সেনা সমাবেশ বেড়ে দাঁড়িয়েছে চার ডিভিশনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চীনের সঙ্গে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০