সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বরিশালের সাবেক মেয়র কামালের স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : প্রায় সাড়ে ৬ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামালের স্ত্রী হোসনে আরা বেগম, তার ছেলে মো. কামরুল আহসান ও মেয়ে মালিহা সাবরিনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সূত্র: ঢাকা পোস্ট

সোমবার (৬ মে) দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার বাদী হয়ে মামলা তিনটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে। তিনটি মামলার মধ্যে সাবেক মেয়র আহসান হাবিব কামালের স্ত্রী হোসনে আরা বেগমের বিরুদ্ধে ৬৪ লাখ ২ হাজার ৩৭৮ টাকার সম্পদের তথ্য গোপনসহ ২ কোটি ৯৩ লাখ ৯৬ হাজার ৭৩৩ টাকা অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।

অন্য মামলায় সাবেক মেয়রের ছেলে মো. কামরুল আহসানের বিরুদ্ধে ৪ লাখ ১২ হাজার ২১২ টাকার সম্পদের তথ্য গোপনসহ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়ায় ১ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার ৮৯৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অপর সন্তান মেয়ে মালিহা সাবরিনের বিরুদ্ধে ২ লাখ ৮২ হাজার ৪৬৫ টাকার সম্পদের তথ্য গোপনসহ ১ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে মামলায়।

প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় ২০২২ সালে তাদের সম্পদ বিবরণী নোটিশ দেওয়া হয়েছিল। ওই বছরের জুলাই মাসে সম্পদের হিসাব দাখিল করেন সাবেক মেয়র আহসান হাবিব কামালের পরিবারের সদস্যরা। মামলায় আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

পৌরসভা থেকে বরিশাল সিটি করপোরেশন হলে ২০০২ সালের ২৫ জুলাই থেকে ২০০৩ সালের ১৪ এপ্রিল পর্যন্ত প্রথম ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন আহসান হাবিব কামাল। ২০১৩ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তিনি মেয়র নির্বাচিত হন। ২০২২ সালের ৩০ জুলাই তিনি মারা যান

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালের সাবেক মেয়র কামালের স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৪:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪