মাদারীপুর হতে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৪:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০ ১২১ বার পড়া হয়েছে

র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প কর্তৃক মাদারীপুর কালকিনি হতে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক।
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে অদ্য ০৪ জুন ২০২০ইং তারিখ সন্ধ্যা ১৮.৩০ ঘটিকার সময় মাদারীপুর জেলার কালকিনি থানাধীন জুরগাঁও গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সোহেল হাওলাদার(৩২), পিতাঃ সাইদুল হাওলাদার, সাং-উত্তর চরআইরকান্দি, থানাঃ কালকিনি, জেলাঃ মাদারীপুরকে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতেনাতে আটক করেন। এসময় আটককৃত আসামীর নিকট হতে ১০১(একশত এক) পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার কালকিনি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।


























