সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বিদেশফেরত ছেলের হাতে মা খুন হয়েছেন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: সিলেটের জকিগঞ্জে বিদেশফেরত ছেলের হাতে ছয়রুন বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মা খুন হয়েছেন। সোমবার (০১ জুন) রাতে উপজেলার বিরশ্রী ইউনিয়নের বিপক গ্রামে আবিদ হোসেন তার মাকে কুপিয়ে গুরুতর আহত করেন।
পরে আহত অবস্থায় ওই বৃদ্ধাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (০২ জুন) বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছেলে আবিদ হোসেনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় নিহত বৃদ্ধার মেয়ে রুসনা বেগম বাদী হয়ে ভাইকে আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
জানা গেছে, পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে সোমবার রাত ১০টার দিকে ছয়রুন বেগমকে তার একমাত্র ছেলে আবিদ হোসেন (৩০) দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় ইউপি সদস্য মুহিবুর রহমান বলেন, আবিদ হোসেন বিদেশফেরত। প্রায়ই সংসারে ছেলে ও মায়ের মাঝে ঝগড়া হতো। ঝগড়াকে কেন্দ্র করেই বটি দিয়ে মাকে কুপিয়ে জখম করেন আবিদ।
জকিগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) সুশংকর পাল বলেন, ঘাতক ছেলেকে বটিসহ গ্রেফতার করা হয়েছে। আগামীকাল বুধবার বৃদ্ধার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিদেশফেরত ছেলের হাতে মা খুন হয়েছেন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০