সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

আলোচিত যুব মহিলা লীগ নেত্রী মোটরসাইকেল চুরির মামলায় গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর মহানগরীর টঙ্গীর আলোচিত যুব মহিলা লীগ নেত্রী নাসিমা আক্তার নাসরিনকে মোটরসাইকেল চুরির মামলায় গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে হত্যা, মাদক সেবনসহ একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে ব্যাপক সমালোচিত হয়েছিলেন যুব মহিলা লীগের এই নেত্রী।

টঙ্গী পূর্ব থানার এসআই বাবুল আহমেদ জানান, ৩ মার্চ টঙ্গী পূর্ব থানায় মোটরসাইকেল চুরি ও হামলার ঘটনায় যুব মহিলা লীগ নেত্রী নাসিমা আক্তার নাসরিন ও তার স্বামী জসিম উদ্দিন সুমনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। ওই ঘটনার পর থেকে পলাতক ছিলেন নাসিমা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিস্তার গেইট এলাকা থেকে নাসিমা আক্তার নাসরিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। মামলার অপর আসামি নাসিমার স্বামী সুমন পলাতক রয়েছেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি ও হামলার মামলায় গ্রেফতার করে নাসিমা আক্তার নাসরিনকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আলোচিত যুব মহিলা লীগ নেত্রী মোটরসাইকেল চুরির মামলায় গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:২৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০