আবুল কালাম আজাদ হাওলাদার এন্টারপ্রাইজের মালিক আর নেই। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০২:৫১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০ ১২৮ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বড় বাশাইল গ্রামের মরহুম মুজাহারুল ইসলাম হাওলাদারের পঞ্চম ছেলে হাওলাদার এন্টারপ্রাইজের মালিক এইচ এম আবুল কালাম আজাদ (আমিন) বাশাইল বাজার, এন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রজিউন )।মরহুমের জানাজার সালাত আজ সোমবার বাদ এশা অনুষ্ঠিত হবে ইনশা- আল্লাহ। গত ২৮/০৫/২০২০ খ্রীঃ রোজ বৃহস্পতি বার নিজের মটর সাইকেলে করে বাশাইল থেকে আগৈলঝাড়া যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
আজ সোমবার আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
তিনি দুই ছেলে, স্ত্রী ও বহু আত্মীয় সজন রেখেযান তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে সকলেই তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।


























