সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ

ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণে তিন মাসের অন্তঃসত্ত্বা দাদা গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০ ১৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে ওই ছাত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী দাদা মোক্তার আলীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। ওই ছাত্রীকে পুলিশ হেফাজতে স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত মঙ্গলবার (২৬ মে) রাতে মেয়েটির বাবা বাদী হয়ে পাটগ্রাম থানায় মোক্তার আলীর বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় মোক্তারকে গ্রেফতার দেখিয়ে বুধবার (২৭ মে) দুপুরে লালমনিরহাট আদালতে সোপর্দ করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অভিযুক্ত মোক্তার আলী লালমনিরহাটের পাটগ্রাম উপজেলর পাটগ্রাম ইউনিয়নের টেপুরগারী এলাকার আবুল খায়েরের ছেলে।

ওই স্কুলছাত্রী জানায়, ফেব্রুয়ারি মাস থেকে তাকে ধর্ষণ করে আসছিল প্রতিবেশী দাদা মোক্তার। ঘন ঘন বমি ও খেতে না পারার কারণ খুঁজতে গিয়ে তার দাদি বুঝতে পারেন সে অন্তঃসত্ত্বা।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত বলেন, মেয়েটি তিন মাসের অন্তঃসত্ত্বা। প্রাথমিক পরীক্ষায় নিশ্চিত হওয়ার পর তার বাবার অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মোক্তার আলী মেয়েটিকে সাতদিন ধর্ষণের কথা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণে তিন মাসের অন্তঃসত্ত্বা দাদা গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০