সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগে ইমামের কারাদণ্ড। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: ঠাকুরগাঁওয়ে মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগে জয়নাল আবেদীন মন্ডল নামে এক ইমামকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৫ মে) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া জয়নাল আবেদিন সদর উপজেলার শুখানপুখুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের তোয়াজ শেখের ছেলে। তিনি ওই ইউনিয়নের ব্যাংরোল বুঝারীপাড়া জামে মসজিদে ইমামতি করতেন।
পুলিশ জানায়, ঈদের আগে প্রধানমন্ত্রীর তহবিলের বরাদ্দকৃত অর্থ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জেলার সকল মসজিদের টাকা বিতরণ করেন প্রশাসন। এর মধ্যে সদর উপজেলার শুখানপুখুরী ইউনিয়নের ৪৮টি মসজিদের নামের তালিকা দেয় ইসলামিক ফাউন্ডেশনের ইউনিয়ন টিম লিডার জয়নাল আবেদিন। ঈদের আগে সব মসজিদের টাকা প্রশাসন পরিশোধ করলেও টিম লিডার ওই ইউনিয়নের ছয়টি মসজিদের টাকা দেননি বলে অভিযোগ করেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমজাদ আলী।
এ ছাড়া ওই এলাকার লাউথুতি গাইজলখা পাড়া জামে মসজিদ, সারোডুবি মুন্সিপাড়া জামে মসজিদ ও সারোডুবি মাষ্টারপাড়া মসজিদ কমিটি ও ইমামরা পুরো পাঁচহাজার করে টাকা না পাওয়ারও অভিযোগ করেন। পাঁচ হাজার টাকার পরিবর্তে ২৫০০ টাকা দেন টিম লিডার জয়নাল আবেদীন।
এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রমাণ পাওয়ায় তাকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। সেই সঙ্গে আত্মসাতের টাকা ফেরত দেয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে ইউএনও আব্দুল্লাহ আল মামুন জানান, তিনটি মসজিদকে ২৫০০-৩৫০০ করে দেয়া হবে এমন খবর পেয়ে তৎক্ষণিকভাবে পুলিশ ফোর্সসহ সেখানে উপস্থিত হয়ে তাকে আটক করা হয়। এ সময় আরো তিনটি মসজিদের ইমাম অভিযোগ করে তাদেরকেও ২৫০০-৩৫০০ টাকা দেন জয়নাল আবেদিন।
ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসারকে ভুয়া তিনজন ইমাম দেখিয়ে টাকা উত্তোলন করেছেন তিনি। যার প্রমাণ মিলেছে। সে কারণে তাকে ছয়মাসের জেলসহ আত্মসাতের টাকা ফেরত দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগে ইমামের কারাদণ্ড। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০