সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বরগুনা জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তিন জনকে কুপিয়ে জখম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি:: বরগুনার বেতাগী জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তিন জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (২৫ মে) ঈদের নামাজ শেষে উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের কাজিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের উদ্ধার করে প্রথমে বরগুনা সরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হলে আহত দুজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন জনকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে ঈদের নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন আহত রিয়াজ ফেরদৌস ও সোহেল। ওত পেতে থাকা পারভেজ রিয়াজ ইমরানসহ সঙ্ঘবদ্ধ একটি দল হঠাৎ পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে আহত তিনজন রাস্তায় পড়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাদের বরগুনা সরকারি হসপিটালে পাঠানো হলে সেখান থেকে দুজনকে বরিশাল রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয়রা আরো জানান, বিগত কয়েক বছর ধরে এ জমি নিয়ে দু পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ পারভেজ, রিয়াজ ও ইমরানসহ দেশীয় অস্ত্র নিয়ে পিছন থেকে হামলা করে।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু আজকের ক্রাইম-নিউজ কে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি । এই ঘটনার সাথে জড়িত থাকায় তিনজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনা জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তিন জনকে কুপিয়ে জখম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৪৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০