সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ঝালকাঠি নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :করোনা পরিস্থিতিতে কর্মহীন হওয়া অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের সদস্যরা।

শনিবার (২৩ মে) সংগঠনের রানাপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নে শতাধিক দুস্থ মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। একইদিন নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকায়ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. কাওসার হোসাইন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিলন কান্তি দাস, সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত, যুগ্ম আহ্বায়ক মো. পলাশ হাওলাদার, এস.আর সোহেল, সোহেল রানা, সদস্য গাজী আরিফুর রহমান, আরিফুর রহমান আরিফ, রানাপাশা ইউনিয়ন শাখার উপদেষ্টা মো. রিয়াজুল ইসলাম, আহ্বায়ক মো. সুজন খলিফা, যুগ্ম আহ্বায়ক মো. আরিফুর রহমান, নাচনমহল ইউনিয়ন শাখার উপদেষ্টা আলামিন ঢালী, সদস্য সচিব মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নলছিটি সিটিজেন ফাউন্ডেশন করোনা ভাইরাসের ভয়াল আগ্রাসনে কর্মহীন হওয়া অসহায় মানুষের মাঝে শুরু থেকেই খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। ঈদের ঠিক আগমুহূর্তে ঈদ সামগ্রী পেয়ে কর্মহীন অসহায় মানুষেরা কৃতজ্ঞতা প্রকাশ করে।

সংগঠনের আহ্বায়ক অ্যাড. মো. কাওসার হোসাইন বলেন, ঈদ আনন্দ ভাগাভাগি করতে তাদের পাশে সামান্য ঈদ উপহার দিয়েছি। করোনা পরিস্থিতির শুরু থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে কর্মহীন অসহায়দের মাঝে সাহায্য সহযোগিতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৪:৩১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০