সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

র‍্যাব-৪-এর অধিনায়ক মোজাম্মেল হক করোনায় আক্রান্ত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০ ১৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‍্যাব-৪-এর অধিনায়ক মোজাম্মেল হক করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তাঁর ‘করোনা পজিটিভ’ আসে। আজ শুক্রবার দুপুরে র‍্যাব-৪-এর অপারেশন অফিসার সাজেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজেদুল হক বলেন, ‘গত বুধবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অধিনায়ক স্যার করোনার পরীক্ষার নমুনা দেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে পরীক্ষার রিপোর্ট আসে। সেখানে লেখা ছিল করোনা পজিটিভ। তবে স্যারের শরীরে করোনার উপসর্গ নেই।’

সাজেদুল হক বলেন, ‘স্যার এখন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি হোম আইসোলেশনে আছেন। তাঁর পরিবারের কারো এখনো করোনা পরীক্ষা করানো হয়নি। তবে পরিবারের সবার পরীক্ষা করানোর প্রস্তুতি চলছে।’

র‍্যাব অধিনায়ক মোজাম্মেল হক এর আগে র‍্যাব-১৩-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন শেষে র‍্যাব-৪-এ যোগদান করেন। তার আগে তিনি বগুড়া, জয়পুরহাট ও নওগাঁ জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। মোজাম্মেল হক পাবনার ভাঙ্গুড়া উপজেলার কাশিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

র‍্যাব-৪-এর অধিনায়ক মোজাম্মেল হক করোনায় আক্রান্ত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০