সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান ফখরুলের। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
উপকূলীয় জেলাসমূহে আম্পানের তীব্র আঘাতে হতাহতের ঘটনাসহ মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা, গবাদি পশু সব ধ্বংস হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, উপকূলীয় এলাকা সাতক্ষীরা দিয়ে আসা এই প্রবল ঘূর্ণিঝড়ে বেশ কয়েকটি পয়েন্টের বেড়িবাঁধ ভেঙে অনেক এলাকা প্লাবিত হয়েছে। বহু চিংড়ি ঘের ও বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে এই দানবীয় ঘূর্ণিঝড়ের আঘাতে। এছাড়া কলা ক্ষেত, পানের বরজ এবং আমসহ ফসলি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষের জীবন ও সম্পদ হয়েছে বিপন্ন, প্রাণহানিসহ অসংখ্য মানুষ আহত হয়েছে। হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে গৃহহীন হয়ে পড়েছেন। প্রাকৃতিক এই দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলসমূহের জনগণের প্রতি আমি সহমর্মিতা জ্ঞাপন করছি।
তিনি বলেন, বাংলাদেশসহ সারাবিশ্বের করোনাভাইরাসের মহামারিতে দুর্বিষহ জনজীবনের ওপর এই প্রবল ঘূর্ণিঝড়ের অভিঘাত এক ভয়াবহ বিপর্যয়। তবুও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অতীত ঐতিহ্যের ন্যায় উপকূলবর্তী অঞ্চলসমুহের সাহসী মানুষেরা তাদের শোক ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নবউদ্যোমে জীবন সংগ্রামে বিজয়ী হবে ইনশাল্লাহ।

বিএনপি নেতাদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান দলের মহাসচিব। বলেন, আমি বিএনপি’র সব পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি তারা যেন সব সামর্থ্য নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান ফখরুলের। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০