সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ফেনসিডিলসহ পুলিশের এএসআই গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২০ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: দিনাজপুরে ফেনসিডিলসহ মো. শামীম আহম্মেদ (৩২) নামে পুলিশের এক উপসহকারী পরিদর্শককে (এএসআই) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এএসআই বর্তমানে দিনাজপুর পুলিশ লাইনসে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের এএসআই পদে কর্মরত রয়েছেন।
পুলিশ জানিয়েছে, দিনাজপুরে পুলিশের জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সচীন চাকমা ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুজন সরকার তাকে গেপ্তারের অভিযানে নেতৃত্ব দেন। অভিযানের সময় তার কাছ থেকে ৭ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন রাতেই তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন দিনাজপুর কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেনসিডিলসহ পুলিশের এএসআই গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৫৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২০