সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

স্বরূপকাঠিতে শ্বশুরবাড়ি থেকে জামাতা’র ঝুলন্ত লাশ উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার
গোবিন্দগুহকাঠি গ্রামের শ্বশুরবাড়ী থেকে জামাতা বিজয় মিস্ত্রীর (৩২)
ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে,
সোমবার সন্ধ্যা থেকে জামাতা বিজয়কে দেখতে না পেয়ে শশুরবাড়ির লোকজন তাকে
খুঁজতে শুরু করে। এক পর্যায়ে রাতে শ্বশুর গৌরাঙ্গ মিস্ত্রী তার ঘরের পাশে
চালতা গাছে জামাতার ঝুলন্ত লাশ দেখতে পায়। স্বরূপকাঠি (নেছারাবাদ) থানার
অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, লাশ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি
মামলা করা হয়েছে । জানাগেছে, বিজয় শ্বশুর বাড়িতে বসবাস করতো। দু’বছর আগে
গৌরাঙ্গ মিস্ত্রীর মেয়ে ইতি মিস্ত্রীর সাথে মঠবাড়িয়ার বিমল মিস্ত্রীর
ছেলে বিজয়ের বিয়ে হয়। তাদের ঘরে বৃষ্টি নামে সাত মাসের একটি কন্যা সন্তান
রয়েছে। তার মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। সে আত্মহত্যা করেছে নাকি
হত্যার পরে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে তা নিশ্চিত হতে ময়না তদন্ত রিপোর্ট
পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বরূপকাঠিতে শ্বশুরবাড়ি থেকে জামাতা’র ঝুলন্ত লাশ উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০