সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

একজন ডাক্তার ১০ দিনেও করোনা রিপোর্ট পাইনি সাধারণ মানুষ তাহলে । আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ২০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: দলের একজন ডাক্তার ১০ দিন আগে রক্ত পরীক্ষা দিয়ে এখনো পর্যন্ত রিপোর্ট পাননি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও করোনা জাতীয় পর্যবেক্ষণ সেলের আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা যে সেলটা করেছি তা একেবারে ইউনিয়ন লেভেল পর্যন্ত কাজ শুরু করেছি। প্রতিদিনই বিভিন্ন বিভাগ ও জেলা থেকে আমরা রিপোর্ট পাচ্ছি যে, ইউনিয়ন লেভেলে কী অবস্থা মানুষের। করোনা পরীক্ষা কিন্তু তৃণমূল পর্যায়ে হচ্ছে না। জাতি হিসেবে আমরা একটা ভয়াবহ অবস্থার মধ্যে আছি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আর যারা রক্ত পরীক্ষার সুযোগ পাচ্ছে তাদের রিপোর্টও পাওয়া যায় না। যেমন অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ১০ দিন আগে রক্ত দিয়েছেন। ডাক্তার হয়েও উনার রিপোর্ট এ্রখনো পাননি। তাহলে সাধারণ মানুষদের কী অবস্থা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একজন ডাক্তার ১০ দিনেও করোনা রিপোর্ট পাইনি সাধারণ মানুষ তাহলে । আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৩৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০