সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

মুলাদীতে ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ১৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুলাদী প্রতিনিধি
বরিশালের মুলাদীতে নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান ও আ’লীগ নেতা আবু হাসানাত জাপানকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৭ মে রাত ৯টার দিকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুর ব্যবহৃত মোবাইল ফোন থেকে তাকে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আবু হাসানাত জাপান ১৮ মে রাতে মুলাদী থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ইউপি চেয়ারম্যান আবু হাসানাত জাপান জানান- উপজেলা চেয়ারম্যানে ছত্রছায়ায় নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাদল খান ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলো। গত ৭ মে ওই ইউনিয়নে হতদরিদ্র জেলেদের মাঝে চাল বিতরণের সময় ট্যাগ অফিসার ও জেলা মৎস্য প্রতিনিধিসহ স্থানীয় জেলেদের সামনে প্রাক্তন সর্বহারা নেতা বাদল খানের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী ইউপি চত্বরে জেলেদের মারধর করে এবং ইউনিয়ন পরিষদের গুদামে ডুকে কোয়ালীদের আহত করে চাল লুটপাটের চেষ্টা চালায়। ওই ঘটনায় আবু হাসানাত জাপানের আবেদনের প্রেক্ষিতে গত ১৪ মে বাদল খানসহ ১৪জনকে আসামী করে মুলাদী থানায় একটি মামলা দায়ের হয়। ১৭ মে বিকালে উপজেলা সদর থেকে মামলার ৬ নম্বর আসামী দিপু তালুকদারকে পুলিশ গ্রেফতার করলে উপজেলা চেয়ারম্যান ক্ষিপ্ত হন এবং রাতেই মামলার বাদী ইউপি চেয়ারম্যানকে মোবাইল ফোনে গালিগালাজ করে হত্যার হুমকি দেন। এতে তিনি জীবন নাশের আশঙ্কায় মুলাদী থানায় সাধারণ ডায়েরি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুলাদীতে ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৪৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০