সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে নৌ পথে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: কদিন বাদেই ঈদ। গণপরিবহন বন্ধ থাকায় ঈদকে সামনে রেখে নৌ পথে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে বাড়ি ফিরছে শতশত যাত্রী।
রোববার (১৭ মে) সকাল থেকেই দৌলতদিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের চাপ দেখা যায়। এ সময় ঢাকামুখী যাত্রী, পণ্যবাহী যানবাহন ও ব্যক্তিগত ছোট গাড়ির চাপও দেখা গেছে। যাত্রীরা সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে ফেরিতে ওঠানামা করছেন।
লকডাউনের কারণে সড়কে গণপরিবহন বন্ধ থাকায় দৌলতদিয়া ফেরিঘাটে নেমে অটোরিকশা, মাহেন্দ্রা, মোটরসাইকেল, ভাড়ায়চালিত মাইক্রোবাস ও প্রাইভেটকারে যাত্রীরা বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছেন।

বিআইডব্লিটিসির দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ১৮টি ফেরির মধ্যে বর্তমানে ১০টি ফেরি দিয়ে সীমিত আকারে জরুরি পণ্যবাহী যানবাহন ও অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে। সে সুযোগে যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপার হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদকে সামনে রেখে নৌ পথে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে

আপডেট সময় : ১০:৪২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০