সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় ১০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সুমন কাজী আটক। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০ ২০৭ বার পড়া হয়েছে

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় চৌয়ারীপাড়া গ্রাম থেকে মাদক ব্যবসায়ী সুমন কাজীকে
১০ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে গোপন সংবাদের
ভিত্তিতে খবর পেয়ে এস.আই শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশ উপজেলার
সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামে অভিযান চালিয়ে কাজী আব্দুল
মজিদের ছেলে ও এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা মো. সুমন কাজীকে (৩০) ১০
বোতল ফেন্সিডিল সহ আটক করেন। পরে ওই রাতেই এস.আই শাহাদাত হোসেন বাদী হয়ে
তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে থানায় মামলা দায়ের করেন।রোববার সকালে তাকে
জেল হাজতে পাঠানো হয়েছে। ###


























