সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

সরকারের ২৫০০ টাকার সহায়তা:উপকারভোগীর পরিবর্তে ইউপি সদস্যের মোবাইল নম্বর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারী প্রতিনিধি। সরকারের মানবিক সহায়তার ২৫০০ করে টাকার পাবার তথ্য তালিকায় নীলফামারীর ডোমারে প্রকৃত অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের নামের তালিকার সাথে সেই ব্যক্তির দেয়া তথ্যে তার মোবাইল নম্বর উল্লেখ না করে সেখানে যুক্ত করা হয়েছে এক ইউপি সদস্যের মোবাইল নম্বর! ঘটনাটি শনিবার(১৬মে) ফাঁস হয়ে পড়লে উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়। তবে উপজেলা প্রশাসনের দাবি যাচাই বাছাই চলছে। সকল ক্রুটি খুঁজে বের করে স্বচ্ছতার তালিকা প্রনয়ন করা হচ্ছে।
করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত দুই হাজার পাচশত টাকা সহায়তা প্রদানে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের চারজন অসহায় পরিবারের নামের সাথে ছয় নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জয়নাল আবেদীনের মোবাইল নম্বর সংযুক্ত করা হয়েছে।
তালিকায় নাম থাকা অসহায় পরিবারের আনিছুর রহমান ও মোকবুল ইসলাম জানান, সরকারী সহায়তা ২৫০০ টাকা দেওয়ার কথা বলে তাদের নাম ও মোবাইল নম্বর ইউপি সদস্য জয়নাল আবেদীন নেয় এক সপ্তাহ আগে। কিন্তু জানতে পেরেছে আমাদের মোবাইল নম্বর না দিয়ে ইউপি সদস্য তার ও তার পরিবারের মোবাইল নম্বর দিয়ে রেখেছেন। এতে ওই টাকা তার মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্টে জমা হবে।
ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, আমি ঠিকমত নামের সাথে তাদের মোবাইল নম্বর ইউপি চেয়ারম্যানের নিকট জমা দিয়েছি। কিন্তু চেয়ারম্যানের ভাই তামিম শত্রুতা করে চার ব্যক্তির নামের সাথে আমার মোবইল নম্বর যুক্ত করে দিয়ে আমাকে হয়রানী করার পায়তারা করছে।
ইউপি চেয়ারম্যানের ভাই তামিম ইসলাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ইউনিয়ন পরিষদের আমি কেউ নই। আমি ইউনিয়ন পরিষদে যাইওনা। অথচ আমাকে দোষারোপ করছেন ইউপি সদস্য জয়নাল আবেদীন।
এ বিষয়ে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তালিকা জমা দেওয়ার পর ইউপি সদস্য জয়নালের মোবাইল নম্বর চার জনের নামের সাথে পাওয়া গেছে। ইউপি সদস্য এর দায় এড়িয়ে অন্যের উপর দোষ চাপাতে পারেননা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, ইউপি সদস্য আমাকে বলেছে, সে লেখাপড়া জানে না। শত্রুতা করে তার নম্বর দেওয়া হয়েছে। কিন্তু তালিকায় অন্যের নামের সাথে তার নিজের, স্ত্রী ও ছেলের মোবাইল নম্বর রয়েছে। এখন সংশোধনের কাজ চলছে। আরো তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকারের ২৫০০ টাকার সহায়তা:উপকারভোগীর পরিবর্তে ইউপি সদস্যের মোবাইল নম্বর

আপডেট সময় : ০৪:৩৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০