সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

ঝালকাঠিতে নারী কনস্টেবলের বিষপানে আত্মহত্যা করছেন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ ৩৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে স্বামীর সাথে অভিমান করে এক নারী কনস্টেবল বিষপানে আত্মহত্যা করেছেন। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে বৃহস্পতিবার রাত ৮টার দিকে নাদিরা আক্তার নামে ওই কনস্টেবলের মৃত্যু হয়। তিনি ঝালকাঠি পুলিশ লাইনসে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তার স্বামী তরিকুল ইসলামও একই স্থানে কর্মরত রয়েছেন।
বরিশাল শের-ই বাংলা হাসপাতালের একটি সূত্র জানায়- নাদিরা আক্তর নামের নারী কনস্টেবল বিষপানে অসুস্থ হয়ে বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। পরে তাকে ভর্তি করে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আড়াই ঘণ্টার মাথায় রাত ৮টার দিকে তার মৃত্যু ঘটে।

শেবাচিমে হাসপাতালে ডিউটিরত পুলিশ কর্মকর্তা মো. নাজমুল এই তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করলেও নাদিরার আত্মহত্যার কারণ বলতে পারছেন না।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহামুদ হাসান জানান, স্বামীর সাথে নারী কনস্টেবলের গত দুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সেই জেরেই নাদিরা বৃহস্পতিবার বিকেলে সদর থানার অদুরে ভাড়াটিয়া বাসায় বিষপান করেন। এতে তিনি অসুস্থ্য হয়ে পড়লে প্রতিবেশিদের কাছে খবর পেয়ে স্বামী ছুটে গিয়ে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে নারী কনস্টেবলের বিষপানে আত্মহত্যা করছেন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৫২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০