সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

তিন ঘন্টায় আসামী গ্রেফতার বাকেরগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ ও নবজাতক হত্যা মামলার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ ১৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-

বরিশাল,বাকেরগঞ্জ উপজেলায়, স্কুলছাত্রী ধর্ষণ ও নবজাতক হত্যা মামলার আসামী ফজলুর রহমান মৃধা (৪৫) কে গ্রেফতার করা হয়েছে আজ ১৪ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেন। গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালামের নির্দেশে ইন্সপেক্টর (অপস) মোমিন, এস আই আবদুল্লাহ আল মামুন, এএসআই সোহেল রানা, এএসআই সজল রায়, এএসআই রেজাউল করিমসহ বাকেরগঞ্জ থানা পুলিশের বিশেষ একটি টিম তাকে ধান ক্ষেত থেকে ধাওয়া করে আটক করেন।

থানা সূত্র জানায়, মামলা দায়েরের পর ৩ ঘন্টা মধ্যেই স্পর্শকাতর এই মামলার আসামীকে গ্রেফতার করা হলো। করোনাকে উপেক্ষা করে থানা পুলিশের এই ভূমিকায় সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম জানান, অপরাধ করে কেউ পার পাবে না। প্রত্যেক অপরাধীকেই আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছেন বলেও তিনি জানান।

উল্লেখ্য, উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি’র ফল প্রত্যাশি এক কিশোরীকে প্রথমে ভয়ভীতি ও পরবর্তীতে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে একই গ্রামের মৃত সেকান্দার আলী মৃধার লম্পট পুত্র ফজলুর রহমান মৃধা (৪৫)। এতে ধর্ষিতা স্কুলছাত্রী ৭ মাসের অন্তসত্ত্বা হয়ে পরে। পরবর্তীতে ধর্ষক এবং তার সহযোগীরা প্রাণনাশের হুমকী দিয়ে গর্ভপাতের চাপ দিতে থাকে ধর্ষিতার দিনমজুর অসহায় পিতাকে। লম্পট ফজলুর রহমান মৃধা নিজেকে রক্ষায় ১০মে ওই কিশোরীর অবৈধ গর্ভপাত ঘটাতে তাকে ঔষধ সেবন করে করায়। এতে সে অসুস্থ হয়ে পড়লে ১২মে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরী একটি কন্যা সন্তান জন্ম লাভ করে। অবস্থার অবনতি হলে অসুস্থাবস্থায় ওই কিশোরীকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করলে প্রসব করা কণ্যা সন্তানটি মারা যায়। অসুস্থ কিশোরী বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ওই কিশোরীর পিতা আব্দুল আজিজ খান আজ দুপুর ১টায় লম্পট ফজলুর রহমান মৃধাকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিন ঘন্টায় আসামী গ্রেফতার বাকেরগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ ও নবজাতক হত্যা মামলার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৪৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০