রোগীদের ফিরিয়ে দিলে প্রয়োজনে লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপ নেবে। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ১১:৪১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:: করোনাভাইরাস আক্রান্ত নন এমন রোগীদের চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি চরমে পৌঁছার পর, টনক নড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। হুঁশিয়ারি দিয়েছে কোনো বেসরকারি হাসপাতাল রোগীদের ফিরিয়ে দিলে প্রয়োজনে লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপ নেবে।
নির্দেশনায় বলা হয়, সব বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সন্দেহভাজন করোনা রোগীদের জন্য চিকিৎসার আলাদা ব্যবস্থা থাকতে হবে। চিকিৎসা সুবিধা থাকা সত্ত্বেও কোন রোগীকে ফেরত দেয়া যাবে না।
রেফার করতে হলে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড হাসপাতাল নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ করে তা করতে হবে।
এছাড়াও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে যেসব রোগী কিডনি ডায়ালিসিসসহ বিভিন্ন চিকিৎসা গ্রহণ করছেন তাদের চিকিৎসা অব্যাহত রাখতে হবে।
নির্দেশনার ব্যত্যয় ঘটলে, প্রচলিত বিধান অনুযায়ী হাসপাতালের লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

























